7 Ancient and Modern Wonders of the World List

0
বিশ্বের প্রাচীন এবং আধুনিক ৭ আশ্চার্য

Seven Wonders of the World, Ancient and Modern.বিশ্বের প্রাচীন এবং আধুনিক ৭ আশ্চার্য।

Seven Wonders of the World, Ancient and Modern

Seven Wonders of the World, Ancient and Modern

পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে মানুষের সৃষ্ট অসংখ্য বিস্ময়কর নির্মাণকর্ম, যেগুলো আমাদের কল্পনার বাইরে গিয়ে এক নতুন ইতিহাসের প্রমাণ দেয়। সময়ের পরিক্রমায় কিছু স্থাপত্য আজ শুধু ইতিহাসের পাতায় রয়ে গেছে, আবার কিছু নতুন আশ্চর্য গড়ে উঠেছে আধুনিক প্রযুক্তির কল্যাণে।

“বিশ্বের সাত আশ্চর্য” – এই শব্দটি শুধু সৌন্দর্য বা বিশালতা বোঝায় না, বরং এর মাধ্যমে আমরা জানতে পারি মানুষের সৃষ্টিশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য, এবং সময়ের প্রকৌশল গুণের কথা।

প্রাচীন বিশ্বের সাত আশ্চর্য হলো এমন কিছু স্থাপত্য, যেগুলো খ্রিস্টপূর্ব যুগে নির্মিত হয়েছিল এবং সেসময়কার মানুষের কাছে অলৌকিক মনে হতো। যদিও এদের বেশিরভাগই আজ আর নেই, তবে তারা এখনও ইতিহাসে জীবন্ত। অন্যদিকে, আধুনিক সাত আশ্চর্য নির্বাচন করা হয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সেরা স্থাপত্য কীর্তির মধ্যে থেকে , আর আজ আমরা সেই আশ্চর্য স্থাপত্য তালিকা তুলে ধরলাম।

🎯 আধুনিক বিশ্বের সাত আশ্চার্য

নাম অবস্থিত
তাজমহল (Taj Mahal) উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত সম্রাট শাহজাহান নির্মিত স্মৃতিসৌধ।
চিচেন ইৎজা (Chichen Itza) মেক্সিকোর ইউ কাটানে অবস্থিত মায়া সভ্যতার একটি বিখ্যাত পিরামিড।
খ্রিস্টো দ্য রিডীমার (Christ the Redeemer) ব্রাজিলের রিও ডি জেনিরোয় অবস্থিত যীশু খ্রীষ্টের একটি বিশাল মূর্তি।
দ্য রোমান কলোসিয়াম (The Roman Colosseum) রোমের প্রাচীন প্রেক্ষাগৃহ।
চীনের প্রাচীর (Great Wall of China) ৪০০০ মাইল দৈর্ঘ্য মনুষ্য -নির্মিত প্রাচীর, প্রাচীন চৈনিক সভ্যতার বিখ্যাত নিদর্শন।
মাচু পিচু(Machu Picchu) পেরুতে অবস্থিত ইনকা সভ্যতার নিদর্শন।
পেট্রা(Petra) জর্ডনে অবস্থিত একটি ঐতিহাসিক শহর।

🎯 প্রাচীন বিশ্বের সাত আশ্চার্য

নাম অবস্থিত
গ্রেট পিরামিড অব গিজা (Great Pyramid of Giza) মিশরের কায়রো শহরে অবস্থিত।
হ্যাঙ্গিং গার্ডেনস অব বাবিলন (Hanging Gardens of Babylon) প্রাচীন শহর ব্যাবিলনের অবস্থিত বর্তমান ইরাক
স্ট্যাচু অব জিউস অ্যাট অলিম্পিয়া (Statue of Zeus at Olympia) গ্রীসের পিলোপনস
টেম্পল অব আর্টেমিস অ্যাট এফিসাস (Temple of Artemis at Ephesus) গ্ৰীস ,বর্তমান আজমির (তুরস্ক)
হ্যালিকারনাসাসের সমাধিসৌধ (Mausoleum at Halicarnassus) প্রাচীন শহর হ্যালিকারনাসাস, বর্তমান বোড্রাম (তুরস্ক)।
কলসাস (Colossus of Rhodes) রোডস দ্বীপ (গ্ৰীসে)।
লাইটহাউস অব আলেকজান্দ্রিয়া (Lighthouse of Alexandria) ফারোস দ্বীপ, আলেকজান্দ্রিয়া, প্রাচীন মিশর।

Tags

Post a Comment

0 Comments

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments

Post a Comment (0)